উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কামনা আক্তার ||
বগুড়ার শাজাহানপুরে র্যাব-১২ এর অভিযানে ঢাকা থেকে পঞ্চগড়গামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ৩৩৫ গ্রাম হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।মঙ্গলবার (২৪ জুন) রাত ২টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের শাজাহানপুর উপজেলার নিউ সৌখিন হাইওয়ে রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন রংপুর জেলার রুমন মিয়া (৪২) ও আব্দুল কাদের (২৩)।র্যাব-১২ জানায়, আটক দুজনের কাছ থেকে ৩৩৫ গ্রাম হিরোইন, ২টি বাটন মোবাইল ফোন, ২টি সিমকার্ড এবং নগদ ১ হাজার ৩৪৫ টাকা জব্দ করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।র্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।