উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নুসরাত বিনতে শহিদ ||
ঢাকা জেলার আশুলিয়ায় ডিবি (উত্তর) পুলিশের এক বিশেষ অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ তিন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে শনিবার (১১ জুলাই, ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়া থানাধীন মধ্য গাজিরচট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব ও সঙ্গীয় ফোর্স।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন: ১. মোঃ জিম (২০): পিতা-মৃত জালাল হোসেন, সাং-ছয়বাড়িয়া (ধামরাই)। বর্তমানে তিনি আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকার খান সাহেবের বাড়ির ভাড়াটিয়া,২. সাকিব হোসেন (২২): পিতা-মৃত শামছুল হক, সাং-মধ্য গাজিরচট, থানা-আশুলিয়া,৩. মেহেদী হাসান (২৬): পিতা-মোঃ জাহিদুল ইসলাম, সাং-নয়নপুর কোনাঘাটা (কসবা, ব্রাহ্মণবাড়িয়া) বর্তমানে তিনি আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকার আফরিন ভিলার পাখি আক্তারের বাসা ৩য় তলার ভাড়াটিয়া।উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিবরণ ও মূল্য, হেরোইন: ১০০ পুড়িয়া (ওজন ১০ গ্রাম), আনুমানিক বাজারমূল্য ৩০,০০০ টাকা। ইয়াবা ট্যাবলেট: ৩০ পিস (ওজন ৩ গ্রাম), আনুমানিক বাজারমূল্য ৯,০০০ টাকা। গাঁজা: ৫০০ গ্রাম, আনুমানিক বাজারমূল্য ১৫,০০০ টাকা।ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিরা পেশাদার অপরাধী। এর মধ্যে ১ নং আসামী মোঃ জিমের বিরুদ্ধে আগে থেকেই ৩টি মাদক মামলা এবং ২ নং আসামী সাকিব হোসেনের বিরুদ্ধে ১টি ছিনতাই মামলা রয়েছে।ডিবি (উত্তর) পুলিশ জানিয়েছে, ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।