উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নুসরাত বিনতে শহিদ ||
পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর গাউছিয়া সার্ভিস সেলে সোমবার (২০ জুলাই) বীমা দাবির চেক হস্তান্তর এবং ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি. এম. ইউসুফ আলী।প্রধান অতিথির বক্তব্যে তিনি গ্রাহকসেবার মানোন্নয়ন, দ্রুত ও স্বচ্ছভাবে বীমা দাবি নিষ্পত্তির গুরুত্ব এবং প্রতিষ্ঠানের টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে কর্মকর্তা ও বিপণনকর্মীদের আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গ্রাহকের আস্থা অর্জনই একটি বীমা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ। তাই উন্নত সেবা নিশ্চিত করার পাশাপাশি ব্যবসা সম্প্রসারণে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।অনুষ্ঠানে বীমা গ্রাহকদের হাতে দাবির চেক হস্তান্তর করা হয়। পাশাপাশি ব্যবসা উন্নয়ন, গ্রাহকসেবা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।