উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নুসরাত বিনতে শহিদ ||
জামালপুরের তিতপল্লায় গেস্ট হাউজের নামে চলা অবৈধ ব্যবসা ও মাদকের আস্তানা বন্ধের দাবিতে এবং এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় তিতপল্লা, মাঞ্জরীপাড়া ও শাহবাজপুর রাস্তার মোড় এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তিতপল্লা ইউনিয়নবাসীর আয়োজনে এ কর্মসূচিতে এলাকার সর্বস্তরের জনগণ ও নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গত ২৫ জুলাই শাহবাজপুর মোড়ে লেবু মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি অবৈধ নারী ব্যবসা ও মাদকের আস্তানার সন্ধান পায় স্থানীয়রা। সেখানে হেরোইন ও ইয়াবাসহ নানা অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।এই ঘটনার প্রতিবাদে এবং ওই এলাকাসহ পুরো ইউনিয়নে এ ধরনের সকল অবৈধ কার্যক্রম চিরতরে বন্ধের দাবিতে আজ স্থানীয় জনগণের উদ্যোগে এই বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।স্থানীয় বিএনপি নেতা আজগর আলী, মো. হেলাল উদ্দিন, রোকুনুজ্জামান, মিজানুর রহমান, ইউপি সদস্য সবুজ মিয়া, মহিলা দল নেত্রী রুকসানা বেগম ও সোহরাব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নেতৃত্বে মানববন্ধনে বক্তারা কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন:গেস্ট হাউজের আড়ালে অবৈধ ব্যবসা চিরতরে বন্ধ করা।মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনা।সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূল করা।তরুণ ও যুবসমাজকে মাদকের গ্রাস থেকে দূরে রাখা।একটি সুশৃঙ্খল ও নিরাপদ সমাজ গঠন করা।মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং মাদকমুক্ত ও অপরাধমুক্ত তিতপল্লা ইউনিয়ন গড়তে প্রশাসনের দ্রুত ও কঠোর আইনগত হস্তক্ষেপ কামনা করেন।