উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ আহসান উল্লাহ খান , স্টাফ রিপোর্টার ||
সিরাজগঞ্জের উল্লাপাড়ার পৌর এলাকার উন্মুক্ত মঞ্চে মাদক ও জুয়া বিরোধী সমাবেশ ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া ও সলঙ্গার গণমানুষের সংসদ সদস্য-৬৫, সিরাজগঞ্জ-৪, উল্লাপাড়া; বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী জেনারেল সেক্রেটারি ও প্রিয় নেতা আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান।তিনি বলেন, মাদককে নির্মূল করতে যা প্রয়োজন উল্লাপাড়া বাসীকে সাথে নিয়ে সেটাই করবে এবং মাদক, জুয়া ও চাদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়। আরোও উপস্থিত ছিলেন আর্মড পুলিশ ব্যাটেলিয়ান স্কাউট গ্রুপ ও অর্থ সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা'র ঢাকা কোর কমিটি মোঃ আহসান উল্লাহ খান যুগ্ন সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী,ব্যবসায়ী ও শিক্ষাঅনুরাগী আলাউদ্দিন আল আজাদ,বাংলাদেশ জামায়াতে ইসলামী, উল্লাপাড়া শাখার আমির অধ্যাপক শাহজাহান আলী, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী মাদক ও জুয়া বিরোধী পরিচালনা কমিটি।প্রধান আকর্ষণ ছিলেন ভারত-বাংলাদেশের জনপ্রিয় শিল্পী, ইত্যাদি খ্যাত নকুল কুমার বিশ্বাস, উল্লাপাড়া উপজেলা লেখক পরিষদের সভাপতি। জনাব মোঃ সেলিম রেজা, মোহাম্মদ আশরাফুল ইসলাম মিলন যুগ্ম আহবায়ক, গণ-অধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর, উত্তরা পূর্ব থানা, ইঞ্জিনিয়ার মোশারফ আদনান সহ-সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, জাতীয় যুব শক্তি, এনসিপি, মোঃ আশরাফুল আলম মুত্তালিব প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইবনে হাইসাম বিজ্ঞান ও প্রযুক্তি হিফজ মাদ্রাসা এবং এ বি সিদ্দিক শাওন আয়োজিত।আব্দুল করিম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে নকুল কুমার বিশ্বাস মাদক বিরোধী বিভিন্ন গান পরিবেশন করেন।