উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নুসরাত বিনতে শহিদ ||
ঢাকার কেরানীগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগের মধ্যে দিন পার করছেন। ছেলেকে ফিরে পেতে কেরানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন তার বাবা।লিখিত অভিযোগে জানা যায়, কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা এলাকার বাসিন্দা মো. শিপন শিকদার জানান, তার ছেলে মো. তাসিন (২১) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। গত ২৬ জুলাই ২০২৬ ভোর আনুমানিক ৫টার দিকে তিনি কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।অভিযোগে আরও উল্লেখ করা হয়, নিখোঁজ তাসিনের উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো টি-শার্ট ও কালো রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট।পরিবারের সদস্যরা জানান, তাসিনের মানসিক অবস্থা স্বাভাবিক না থাকায় তারা তার নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তাই বিষয়টি কেরানীগঞ্জ মডেল থানাকে অবহিত করার পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছেন।পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কেউ যদি নিখোঁজ যুবকের সন্ধান পান বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য।যোগাযোগ: ০১৬৩০৬৮৬১৮৮, ০১৬৭০১০৮৮৭৪এদিকে, পরিবারের অভিযোগের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরির আবেদন করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি।বিঃদ্রঃ: প্রতিবেদনে প্রকাশিত তথ্য আবেদনকারীর লিখিত অভিযোগের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুসন্ধানাধীন।