উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ আলী আহসান, Senior Staff Reporter ||
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে একটি হাইয়েজ গাড়ীসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো— ১। মোঃ শুক্কুর আলী (৫০) ও ২। মোঃ আহাদ (২৪)।খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন পূর্বাচল ২ নম্বর সেক্টরের একটি রিসোর্টে দুটি হাইয়েজ গাড়ীতে করে আসা ১৮-২০ জনের একটি ডাকাত দল ডাকাতি করে পালিয়ে যায়। ঘটনার সংবাদ পেয়ে খিলক্ষেত থানার একটি টিম ৩০০ ফিট সড়কের মস্তুল চেকপোস্টে অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাত ০৩.১০ ঘটিকায় ঢাকা অভিমুখী ৩০০ ফিট সড়কের মস্তুল চেকপোস্ট থেকে একটি হাইয়েজ গাড়ীসহ ডাকাত দলের দুই সদস্য শুক্কুর আলী ও আহাদকে গ্রেফতার করা হয়।খিলক্ষেত থানা সূত্রে আরও জানা যায়, পরবর্তীতে রূপগঞ্জ থানা পুলিশ খিলক্ষেত থানায় এসে গ্রেফতারকৃত দুই ব্যক্তি এবং উদ্ধারকৃত হাইয়েজ গাড়ীটি রূপগঞ্জ থানা এলাকায় ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে শনাক্ত করে। পরে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে গ্রেফতারকৃতদের ও উদ্ধারকৃত হাইয়েজ গাড়ীটি রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।