উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ আলী আহসান, Senior Staff Reporter ||
রাজধানীর মিরপুর এলাকা থেকে পেশাদার এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।গ্রেফতারকৃতের নাম মোঃ ইসমাইল হোসেন (২৬)।মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার একটি টিম মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত ইসমাইল হোসেন একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে তিনটি মামলা রয়েছে।গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।