উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশেষ প্রতিনিধি , Special Correspondent ||
শরীয়তপুরের জাজিরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর কর্মসূচিতে হামলার ভিডিও ধারণ করতে গিয়ে বিজয় টিভির জাজিরা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. জুয়েল মিয়ার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাত ১০টার দিকে ভুক্তভোগী সাংবাদিক জুয়েল মিয়া জাজিরা থানায় মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০ থেকে ৪০ জনকে। মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (০৫ আগস্ট) বিকেলে জাজিরা উপজেলা মডেল মসজিদ মাঠে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর আয়োজিত কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এ সময় সাংবাদিক মো. জুয়েল মিয়া পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ঘটনার ভিডিও ধারণ করছিলেন।অভিযোগ করা হয়েছে, ভিডিও ধারণের সময় হামলাকারীরা সাংবাদিক জুয়েল মিয়াকে মারধর করেন এবং তার ক্যামেরায় ভিডিও ধারণে বাধা দেন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ ঘটনায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভুক্তভোগী সাংবাদিক জুয়েল মিয়া জাজিরা থানায় মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০ থেকে ৪০ জনকে।মামলার বাদী সাংবাদিক জুয়েল মিয়া বলেন, “আমি সম্পূর্ণ পেশাগত দায়িত্ব পালন করছিলাম। জনস্বার্থে একটি ঘটনার ভিডিও ধারণ করছিলাম। এ সময় পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালানো হয়। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, “সাংবাদিকের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাজিরা উপজেলা মডেল মসজিদ এলাকায় জামায়াতে ইসলামীর কর্মসূচি চলাকালে হামলার ঘটনা ঘটে। ওই সময় হামলার ভিডিও ধারণ করতে গিয়ে সাংবাদিক জুয়েল মিয়া হামলার শিকার হন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলার সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।