উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ ফারুক আহাম্মেদ , বিশেষ প্রতিনিধি ||
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): “মাদকমুক্ত সমাজ গড়ি, ফুটবলের তালে ঐক্য গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাদকবিরোধী সামাজিক সংগঠন ‘মুক্তির পথ’ আয়োজিত মিনি গোলবার ফুটবল ফাইনাল টুর্নামেন্ট-২০২৬।আগামী ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, সরাইলের পাঠানপাড়া জানাজা মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হবে এলাকার দুই শক্তিশালী দল জিল্লুকদার পাড়া বনাম পাঠানপাড়া।আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এস.এম. ফরিদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাজেদুল হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক ও তারেক মঞ্চ কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মোহাম্মদ রমজান আলী এবং সরাইল উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. মশিউর রহমান মাস্টার।‘মুক্তির পথ’-এর সভাপতি ও সাংবাদিক মো. কামাল পাঠান-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর মো. আল-আমিন বক্স এবং সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুর রাজ্জাক।এছাড়া অভ্যর্থনা কমিটির দায়িত্বে থাকবেন সরাইল সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. ফারুক আহমেদ এবং ‘মুক্তির পথ’-এর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. বাদশা মিয়া।টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে SN TV।আয়োজকরা জানান, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করা, তরুণদের ক্রীড়ামুখী করে তোলা এবং এলাকায় সামাজিক সম্প্রীতি ও ঐক্য বৃদ্ধি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।ফাইনাল খেলাটি উপভোগ করতে সর্বস্তরের ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঠে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।