উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফারজানা , স্টাফ রিপোর্টার ||
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।আগামী বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় তিতাস উপজেলা পরিষদ মাঠে এ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানটি সফল ও উৎসবমুখর করতে হোমনা-গৌরীপুর সড়কের গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠসংলগ্ন এলাকায় বিশাল আকৃতির একটি গেট নির্মাণ করা হয়েছে। এতে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।গেটটি নির্মাণ ও শুভেচ্ছা জানানোর উদ্যোগ নিয়েছেন তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি এবং আসন্ন বলরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কাজী কবির হোসেন সেন্টু মাস্টার।এদিকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে তিতাসে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানটি সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।