উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফারজানা , স্টাফ রিপোর্টার ||
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ৭৫ জনকে গ্রেফতার করেছে।মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (৬ আগস্ট) মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানা ১১ জন, পল্টন থানা ২০ জন, সবুজবাগ থানা ০৬ জন, খিলগাঁও থানা ১৮ জন, রামপুরা থানা ০১ জন, শাহজাহানপুর থানা ১১ জন এবং মুগদা থানা ০৮ জন।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।