উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কোটচাঁদপুর প্রতিনিধি ||
ঝিনাইদহের কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড এলাকা থেকে ৬০ পিস ইয়াবাসহ মোঃ সুমন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত সুমন কোটচাঁদপুর পৌর এলাকার সিনেমা হল পাড়ার মোঃ আব্দুর রহিমের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিধান কুমারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শনিবার মেইন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে সুমনকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে পৌর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে যথাযথ আইনি ব্যবস্থার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিস্তার রোধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ প্রশাসন থেকে জানানো হয়।