উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কোটচাঁদপুর প্রতিনিধি ||
সারাদেশে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও নানামুখী ষড়যন্ত্রের মাধ্যমে দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।সোমবার বিকালে পৌর শহরের প্রধান প্রধান সড়কে এক উত্তাল প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, এবং সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ। এছাড়াও পৌর বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখেন কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল কুশনা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আতিয়ার রহমান বিশ্বাস ছাত্র দলের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল সহ উপজেলা ও পৌর বিএনপির স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা বলেন, "আওয়ামী লীগ ক্ষমতা হারিয়ে এখন পেছনের দরজা দিয়ে দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তবে জনগণ ও বিএনপির রাজপথের সৈনিকেরা থাকতে তাদের এই ষড়যন্ত্র কখনো সফল হতে দেওয়া হবে না। যে কোনো মূল্যে দেশবিরোধী এই অপশক্তিকে প্রতিহত করা হবে।"বক্তারা আরও সতর্ক করে বলেন, ফ্যাসিবাদী ও নিষিদ্ধ কোনো দল যেন সাধারণ মানুষের জীবনযাত্রায় কোনো ধরনের বাধা সৃষ্টি করতে না পারে, সেজন্য নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হচ্ছে।উক্ত প্রতিবাদ মিছিল ও সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।