উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো: রকিবুল ইসলাম , ধামরাই প্রতিনিধি ||
ঢাকার ধামরাইয়ে বংশী নদী ও ‘ক’ তালিকাভুক্ত সরকারি সম্পত্তি উদ্ধারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার (১ অক্টোবর) ধামরাই উপজেলা পরিষদ গেট সংলগ্ন সড়কে এই কর্মসূচি পালিত হয়।‘ধামরাই এর সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধ দখল ও দূষণের শিকার হয়ে বংশী নদী অস্তিত্ব হারাতে বসেছে। এছাড়া ‘ক’ তালিকাভুক্ত সরকারি সম্পত্তি একটি প্রভাবশালী চক্র গ্রাস করার চেষ্টা চালাচ্ছে। এতে করে কৃষি কাজ ও পরিবেশ হুমকির মুখে পড়ছে। তারা অনতিবিলম্বে নদী ও সরকারি জমি দখলমুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন স্থানীয় প্রতিনিধি ও ধামরাই বাঁশি তাহারা বলেন, “বংশী নদী আমাদের অস্তিত্বের প্রতীক। একে দখলমুক্ত করে এর নাব্যতা ফিরিয়ে আনতে হবে। এছাড়া সরকারি সম্পত্তি রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”