উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো: মশিউরজ্জামান মুবিন ||
আজ শুক্রবার বিকেলে কালামপুর যুবক সমিতির আয়োজনে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় সাটুরিয়ার প্যারাডাইস এফসি ও সোনালী অতীত ধামরাই।প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, দেশের প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ধামরাইয়েও একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগের কথাও জানান তিনি।টানটান উত্তেজনার ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত ১-০ গোলে প্যারাডাইস এফসি সাটুরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সোনালী অতীত ধামরাই। পরে উভয় দলকে একটি করে মোটরসাইকেল পুরস্কার দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিয়া মন্ত্রী আমিনুল হক, ঢাকা-২০ এর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন,ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।