উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো: রকিবুল ইসলাম , ধামরাই প্রতিনিধি ||
ঢাকার ধামরাই উপজেলা প্রাঙ্গণে ধামরাই পৌর যুবদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা ধামরাইয়ের ৯ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুমা চেয়ারম্যান-এর বিতর্কিত ও আপত্তিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন। নেতৃবৃন্দ অভিযোগ তুলে বলেন, রুমা চেয়ারম্যান ছিলেন বিগত সরকারের সময় আওয়ামী লীগের একজন দোসর ও সুবিধাভোগী। সম্প্রতি তিনি রাজনৈতিক অঙ্গনে ও স্থানীয় ব্যক্তিত্বদের উদ্দেশ্যে যে অপপ্রচারমূলক ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদেই এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে ধামরাই পৌর যুবদলের নেতৃত্ব দেন পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ রোমান শিকদার। এছাড়া কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফয়সাল আহমেদ, মোহাম্মদ সবুজ আহমেদ, মোহাম্মদ তাহের আহমেদ, মোহাম্মদ দেলোয়ার আহমেদ এবং আরিফুল ইসলামসহ পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক। বিক্ষোভ মিছিল শেষে রুমা চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ধামরাই উপজেলা প্রশাসন (ইউএনও) এবং ধামরাই থানায় পৌর যুবদলের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়।স্মারকলিপি প্রদানকালে যুবদল নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের কোনো দোসর বা সুবিধাভোগীকে ধামরাইয়ের শান্ত পরিবেশ ঘোলাটে করতে দেওয়া হবে না। অবিলমম্বে রুমা চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।