উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবুল হাশেম ||
শিক্ষায় নতুন সামাজিক চুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে আজ সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন, বাঘার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ তকী ফয়সাল তালুকদার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষকমণ্ডলী।সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।