উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো: রকিবুল ইসলাম ||
ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে এক বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুন্দর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকার ধামরাইয়ে এক বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ধামরাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আব্দুল্লাহ আল মামুন।সভায় প্রধান অতিথি/বিশেষ উপস্থিতি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই (ঢাকা-২০) আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জনাবা সুলতানা আহমেদ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শামসুল হক, স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন থানা, উপজেলা ও জেলাভিত্তিক রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।সভায় ধামরাইয়ের সনাতন ধর্মীয় সম্প্রদায়ের বিভিন্ন সম্মানীয় ব্যক্তিবর্গ, শ্রী শ্রী মাধববাড়ী মন্দির ও স্থানীয় বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করেন।সভায় বক্তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিটি পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে থাকবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে উপস্থিত সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।