উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবুল হাশেম ||
রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহদৌলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আল আমিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সেলিম সরকার এবং বাঘা পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ শামীম হোসেন।শাহদৌলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ খান গালিব।অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রেখে নিজেদের ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।নবীন বরণ অনুষ্ঠানে কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।