উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শেখ রাসেল ||
ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ২৬ লাখ টাকার ডাকাত ও ছিনতাইয়ের ঘটনার রহস্য উন্মোচন করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর)। এ ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পাশাপাশি তাদের কাছ থেকে পুলিশ ভুয়া পরিচয়ে ব্যবহৃত পোশাক, দেশীয় অস্ত্র,মোটরসাইকেল মোবাইল ফোনসহ লুটের আলামত উদ্ধার করা হয়েছে।গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক বেলা ১১:০০ ঘটিকায় সাভার মডেল থানাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের সাভারমুখী লেনের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে ২৬ লাখ টাকা ডাকাতি/ছিনতাইয়ের একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন (১১ সেপ্টেম্বর ২০২৬) সাভার মডেল থানায় পেনাল কোডের ১৭০/১৭১/৩৯৪ ধারায় একটি মামলা (মামলা নং-৩৯) দায়ের করা হয়।ঘটনার পরপরই ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মামলার রহস্য উদঘাটনে মাঠে নামে ডিবি (উত্তর)। তথ্যপ্রযুক্তি ও আধুনিক কৌশল অবলম্বন করে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এবং এসআরবি-নবীনগর ও এসআরবি-মাদারীপুরের সহায়তায় একটি দল গঠন করা হয়।এসআই (নিঃ) মনির হোসেন, এএসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম ও সঙ্গীয় ফোর্স গত ০৬ অক্টোবর ২০২৬ সকাল ০৭:৩০ ঘটিকায় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে ৩ জন কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, ১. মোঃ উজ্জল সরদার (৩২) পিতা: খলিল সরদার, গ্রাম: আলীপুর, থানা: কালকিনি, জেলা: মাদারীপুর। ২. মোঃ জুয়েল সিকদার (৩৮) পিতা: মৃত হানিফ সিকদার, গ্রাম: কুলপদ্দি, থানা: মাদারীপুর সদর মডেল, জেলা: মাদারীপুর। ৩. মোঃ তামিম হাওলাদার (২৫) পিতা: মজিবর হাওলাদার, গ্রাম: খাসেরহাট, থানা: কালকিনি, জেলা: মাদারীপুর।ধৃত আসামিদের হেফাজত থেকে অপরাধে ব্যবহৃত ও ছিনতাইকৃত নিম্নলিখিত মালামাল উদ্ধার করা হয়।০১টি নীল রঙের TVS Apache মোটরসাইকেল০৩টি SYMPHONY A30 বাটন মোবাইল০৪টি স্মার্টফোন (itel A676L, itel A6611L, Infinix GT 30, Primo 58 mini ও Infinix HOT 60 Pro)নগদ ১৩,১৬৭ টাকা, জাহিদুল নামের ০১টি নেমপ্লেট ও নীল রঙের পুলিশের ০১টি টি-শার্ট, ০৩টি মানিব্যাগ (বিভিন্ন কাগজপত্রসহ), ০২টি হাতঘড়ি এবং ০৬টি চাবিসহ ০১টি চাবির রিং, দেশীয় অস্ত্র ০১টি লোহার হাসুয়া ও ০২টি লোহার ছুরি।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা প্রাইভেটকার, হাইস ও নোয়া গাড়ি ব্যবহার করে ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ নানা অপকর্ম চালিয়ে আসছিল।পুলিশের সিডিএমএস (CDMS) ডাটাবেজ পর্যালোচনায় দেখা যায়, আসামিদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। আসামি মোঃ উজ্জল সরদারের বিরুদ্ধে শরীয়তপুরের গোসাইরহাট থানায় একটি চুরি ও অনুপ্রবেশের মামলা (মামলা নং-১৯, তারিখ ২৪ মার্চ ২০২৬) এবং মোঃ তামিম হাওলাদারের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় একটি অস্ত্র আইনের মামলা (মামলা নং-১৯, তারিখ ২২ ডিসেম্বর ২০২২) রয়েছে।গ্রেপ্তারকৃত আসামিদের সাভার মডেল থানার মামলা নং-৩৯ (তারিখ ১১/০৯/২০২৬) -এ গ্রেপ্তার দেখিয়ে ৭ (সাত) দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।