উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো: রকিবুল ইসলাম ||
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষাক্ষেত্রে উৎসাহ জোগাতে সাভারের ধামরাইয়ে অনুষ্ঠিত হলো এক বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান কর্মসূচি। ধামরাই পৌর ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের হাতে এই বৃত্তি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ তমিজ উদ্দিন। ‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার মানোন্নয়ন ও তরুণদের উৎসাহিত করতে ধামরাইয়ে উদযাপিত হলো ‘মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচি-২০২৬’। ধামরাই পৌর ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের (ঢাকা জেলা উত্তর) উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য জনাব মোঃ তমিজ উদ্দিন শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেন। বক্তৃতায় তিনি বলেন, দেশ গঠনে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম এবং শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে বর্তমান সরকার ও স্থানীয় প্রতিনিধিরা সবসময় পাশে থাকবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ ইয়াসিন ফেরদৌস মোরাদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলী এবং ধামরাই উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আল মামুন। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ সামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ আতিকুর রহমান এবং ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ আশিকুজ্জামান স্বপন এখানে আরো উপস্থিত ছিলেন পৌর যুব দলের নেতা মোঃ শহিদুল ইসলাম সুজনধামরাই পৌর ছাত্রদলের সভাপতি শেখ খোদারনুর ইসলাম (রনি)-এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিচালনা করেন ধামরাই পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক অন্য রহমান হাসান, সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ফাহাদ হোসেন এবং যুগ্ম আহ্বায়ক রাহিদু রাব্বানি শশী। মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের এমন সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় শিক্ষক, অভিভাবক ও এলাকার সাধারণ মানুষ।