উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো: রকিবুল ইসলাম ||
ঢাকার ধামরাই পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের যাবতীয় খাতভিত্তিক আয়-ব্যয়, রাজস্ব আদায়, উন্নয়ন প্রকল্প এবং অডিট সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্রের সত্যায়িত অনুলিপি চেয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে। তথ্য অধিকার আইন, ২০০৯-এর ধারা ৪ ও ৮ অনুযায়ী এই আবেদনটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ জহিরুল ইসলাম ফরাজী এখানে আরো নেতৃবৃন্দ ছিলেন এনসিপির ইসরাফিল ইসলাম খোকন ঢাকা জেলা উত্তরের যুগ্ম সদস্য সচিব, সাবেক প্রধান সমন্বয় কারী, ধামরাই উপজেলা ইঞ্জিনিয়ার নাজমুল হক সদস্য সচিব, ধামরাই পৌরসভাধামরাই পৌরসভার প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ডে স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।আবেদন সূত্রে জানা গেছে, পৌরসভার হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, হাট-বাজার ও ইজারা, যানবাহন স্ট্যান্ডসহ সকল খাতের রাজস্ব আয় ও ব্যয়ের তথ্য চাওয়া হয়েছে। এর পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, জ্বালানি, অফিস পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের নথিপত্রের সত্যায়িত অনুলিপি বা প্রমান্য কপি হস্তান্তরের আহ্বান জানান আবেদনকারী এছাড়াও, বিভিন্ন কাজের ঠিকাদারি সংক্রান্ত কাগজপত্র, বিল-ভাউচার, বার্ষিক হিসাব এবং সর্বশেষ অডিট রিপোর্টের সত্যায়িত অনুলিপি নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহের অনুরোধ করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়ায় নির্ধারিত সময়ের মধ্যে পৌরসভার নথিপত্রের সত্যায়িত অনুলিপি প্রদান করে কর্তৃপক্ষ প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করবে—এমনটাই প্রত্যাশা আবেদনকারীর