উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো: রকিবুল ইসলাম ||
ঢাকার ধামরাইয়ে অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন আব্দুল্লাহ আল মামুন অভিযান পরিচালনাকালে সঠিক কাগজপত্র না থাকা ও বিভিন্ন অনিয়মের দায়ে শ্রীরামপুর স্কয়ার হাসপাতাল এবং জসীমউদ্দীন খান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়।একই অভিযানে ওজনে কারচুপি ও ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয় সুয়াপুর ফিলিং স্টেশনকেও। উপজেলা নির্বাহী কর্মকর্তা / ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তিন প্রতিষ্ঠানকে সর্বমোট ৬৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।জনস্বার্থে এবং ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।