উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশেষ প্রতিনিধি , Special Correspondent ||
কুমিল্লার হোমনা বাজারে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ প্রদীপ কর্মকার ওরফে ‘কাইল্লা প্রদীপ’ (নামটি পুলিশের দেওয়া পরিচিতি) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হোমনা থানা পুলিশ।বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে হোমনা বাজারের শীলামনি মার্কেটের স্বর্ণভবনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, হোমনা থানার একটি দল স্বর্ণভবনে অভিযান পরিচালনা করে। এ সময় প্রদীপ কর্মকারের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হোমনা থানার সাব-ইন্সপেক্টর ছোটন শর্মা।গ্রেপ্তার প্রদীপ কর্মকার হোমনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হোমনা উত্তরপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্র আরও জানায়, প্রদীপ কর্মকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় বুধবার রাতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। হোমনা থানায় দায়ের করা মামলাটির নম্বর ০৬। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। পর্যায়ক্রমে হোমনার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।”পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।