উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশেষ প্রতিনিধি , Special Correspondent ||
২০২৫ সালে কুমিল্লা জেলা আন্তঃউপজেলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া মেঘনা উপজেলা কাবাডি দলকে ২০২৬ সালের টুর্নামেন্টে অংশগ্রহণ করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মেঘনা উপজেলার ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড় মোঃ সিফাত প্রধান।তিনি এই সিদ্ধান্তের কারণ জানতে চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।গতকাল ০৯ অক্টোবর এক বিবৃতিতে সিফাত প্রধান বলেন, গত বছর মেঘনা কাবাডি টিম কুমিল্লা জেলার মধ্যে চ্যাম্পিয়ন হয়ে আমাদের উপজেলার সম্মান বৃদ্ধি করেছে, এত বড় অর্জনের পরও কেন বর্তমান চ্যাম্পিয়ন দলকে এবারের আসরে খেলতে দেওয়া হলো না তা আমাদের বোধগম্য নয়।তিনি আরও বলেন, এটি শুধু একটি দলকে বঞ্চিত করা নয়, পুরো মেঘনা উপজেলার তরুণ খেলোয়াড়দের মনোবল ভেঙে দেওয়া। আমরা চাই কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিক। কি কারণে তাদের বাদ দেওয়া হলো, তা জনসম্মুখে প্রকাশ করা হোক।মেঘনার ক্রীড়াপ্রেমীরা আশা করছেন, কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি আমলে নিয়ে একটি সুষ্ঠু সমাধান দেবে এবং ভবিষ্যতে এমন বৈষম্য থেকে বিরত থাকবে।