উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ আলী আহসান, Senior Staff Reporter ||
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমাইউন কবির আজারবাইজানের বাকুতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে প্রতিমন্ত্রীর সাথে আজারবাইজান প্রজাতন্ত্রে যুগপৎ স্বীকৃতিপ্রাপ্ত তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক ছিলেন।দুই মন্ত্রী বিমান সংযোগ, দক্ষ জনশক্তি অভিবাসন এবং জ্বালানি সরবরাহসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেছেন।বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী আগামী দিনে সম্পর্ককে আরও গতিশীলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং সিকা সম্মেলনে অংশগ্রহণ করার জন্য প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান। চলমান সংঘাতের মধ্যে ইরান থেকে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে সহায়তার জন্য প্রতিমন্ত্রী আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।