উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ তুহিন ফরাজী ||
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৭ নম্বর টবগী ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাভ হোসেন। ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশনায় তিনি আজ টবগী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের মুরুব্বি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।পূজামণ্ডপ পরিদর্শনকালে সোহরাভ হোসেন পূজার সার্বিক পরিবেশ ও আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তিনি পূজা উদ্যাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।এ সময় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। দুর্গাপূজা যেন নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে উদ্যাপন করা যায়, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন।তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে সবাইকে আন্তরিক থাকতে হবে। পূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির কোনো বিকল্প নেই।স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মুরুব্বিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তিনি তাদের খোঁজখবর নেন এবং পূজা উদ্যাপন নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।সোহরাভ হোসেনের এ পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে। স্থানীয় পর্যায়ে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।