উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো: ফারুক আহমেদ ||
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে ইউনিয়ন শ্রমিক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন বলেন, “ত্যাগী নেতাকর্মীরা ভালো থাকলে দল ভালো থাকবে।”সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহ আলম খন্দকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মাস্টার।সভা পরিচালনা করেন সরাইল উপজেলা শ্রমিক দলের সদস্যসচিব মীর সামসুদ্দিন। এ সময় সরাইল সদর শ্রমিক দলের আহ্বায়ক আমীর আলীসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।