উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবুল হাশেম ||
সকালে ঘুম থেকে উঠে অসহায় মানুষের চিকিৎসা সেবায় ছুটে যাওয়া, তারপর টিউবওয়েল স্থাপন, আবারো অসুস্থ রোগীর চিকিৎসা সেবা, তারপর মসজিদে আইপিএস স্থাপন, তারপর একজন অসহায় পরিবারের কন্যাদানের সকল খরচ বহন — এতোগুলো কাজ একদিনে একজন মানুষ করেছেন দুপুরের আগেই।দুপুর পর আবার খেলার মাঠে, সন্ধ্যায় আবার শিক্ষা প্রতিষ্ঠানের মিটিংয়ে। একদিনে এতোগুলো কাজ — এভাবেই ছুটে চলেছেন শামীম সরকার।এভাবেই মানব কল্যাণে প্রতিনিয়ত বাঘা উপজেলার পথে প্রান্তরে কাজ করে যাচ্ছেন বাঘা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে বাঘার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় অসহায়, অসুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন ব্যক্তিগত উদ্যোগে। চিকিৎসা সহায়তা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, মসজিদ-মাদ্রাসায় সহযোগিতা ও সামাজিক অনুষ্ঠানে আর্থিক সহায়তার মাধ্যমে মানবিক রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করছেন তিনি।