উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশেষ প্রতিনিধি , Special Correspondent ||
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তার পরিচয়পত্রে ছবি না থাকার অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। এ ঘটনায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের পরিচয় যাচাইয়ের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন জামায়াতের প্রার্থী।দেলাওয়ার হোসেনের অভিযোগ, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং কর্মকর্তার পরিচয়পত্রে ছবি নেই। একই ধরনের সমস্যা সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের পরিচয়পত্রেও রয়েছে বলে তিনি দাবি করেন।তাঁর মতে, পরিচয়পত্রে ছবি না থাকলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পরিচয় নিশ্চিত করা কঠিন হতে পারে। তাই বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।এদিকে, হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সাকওয়াত হোসেন জানান, পরিচয়পত্রে ছবি থাকা প্রয়োজন। ছবি না থাকায় তিনি তা সংগ্রহের চেষ্টা করছেন। প্রয়োজনে পরিচয় নিশ্চিত করার জন্য ভোটার পরিচয়পত্র দেখার কথাও জানান তিনি।উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।