উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ তুহিন ফরাজী ||
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ১ নম্বর গঙ্গাপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা বাড়তে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গঙ্গাপুর ঘাট ও খায়েরহাট বাজারে জনসংযোগ, পথসভা ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন সাবেক ছাত্রনেতা, যুবনেতা এবং গঙ্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বাবুল।দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও স্থানীয় পর্যায়ে পরিচিতির কারণে এলাকায় তিনি ‘জসিম চেয়ারম্যান’ নামে পরিচিত। ২০০২ সালে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা এই নেতা রাজনৈতিক জীবনে হামলা-মামলা ও গুমের শিকার হয়েছেন বলে তাঁর সম্পর্কে জানা যায়। তিনি ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের বিশ্বস্ত রাজনৈতিক কর্মী হিসেবেও পরিচিত।জনসংযোগকালে জসিম উদ্দিন বাবুল গঙ্গাপুর ঘাট ও খায়েরহাট বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় ভোটারদের অভাব-অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং ইউনিয়নের উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন।পথসভায় বক্তব্য দিতে গিয়ে জসিম উদ্দিন বাবুল বলেন, তিনি গঙ্গাপুর ইউনিয়নেরই সন্তান। অতীতেও এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন, ভবিষ্যতেও তাঁদের পাশে থাকতে চান। চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাকে অগ্রাধিকার দেবেন বলে জানান তিনি।এ সময় তেঁতুলিয়া নদীতে জেগে ওঠা চর নিয়েও কথা বলেন এই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। তিনি জানান, চেয়ারম্যান নির্বাচিত হলে সংশ্লিষ্ট মালিকানা, প্রচলিত আইন ও সরকারি বিধিবিধান অনুসরণ করে চর-সংক্রান্ত বিষয়গুলোর সমাধানে উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন।দিনব্যাপী জনসংযোগ শেষে জসিম উদ্দিন বাবুল বলেন, গণসংযোগে এলাকার মানুষের কাছ থেকে তিনি ভালো সাড়া পেয়েছেন। এ জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে তাঁর প্রতি মানুষের সমর্থন ও আগ্রহের বিষয়টি দলীয় শীর্ষ নেতৃত্বের কাছে তুলে ধরে আসন্ন নির্বাচনে দলীয় সমর্থন ও প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর এই গণসংযোগকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থিতার প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ এবং উন্নয়ন পরিকল্পনাকে সামনে রেখে নির্বাচনী মাঠে নিজের অবস্থান শক্ত করতে চান জসিম উদ্দিন বাবুল।এখন দলীয় সমর্থন ও মনোনয়ন পাওয়ার বিষয়ে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তিনি। তাঁর প্রত্যাশা, স্থানীয় জনসমর্থন, রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমসহ দলীয় শীর্ষ নেতৃত্ব তাঁকে গঙ্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সমর্থন দেবেন।