উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ আলী আহসান, Senior Staff Reporter ||
ধর্মপাশায় সানবাড়ি নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার; থানায় মামলা দায়ের করে। নৌ পুলিশ সিলেট অঞ্চলের আওতাধীন সানবাড়ি নৌ পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল অভিযান চালিয়ে ২৫ বোতল অবৈধ ভারতীয় 'এসি ব্ল্যাক' (AC Black) হুইস্কি উদ্ধার করেছে।নৌ পুলিশের নিয়মিত টহল ও মাদকবোর্ডবিরোধী অভিযানের অংশ হিসেবে সানবাড়ি নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকার নদীপথে অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ২৫ বোতল ভারতীয় এসি ব্ল্যাক হুইস্কি।এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক সুনামগঞ্জের ধর্মপাশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।নৌ পুলিশ সিলেট অঞ্চলের পক্ষ থেকে জানানো হয়, নৌপথকে অপরাধমুক্ত রাখা এবং যেকোনো ধরনের অবৈধ মাদক চোরাচালান প্রতিরোধে নৌ পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।