উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ তুহিন ফরাজী ||
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মামুনের বিরুদ্ধে ২২ বস্তা সরকারি চাল পাচারের অভিযোগ উঠেছে। চালগুলো রানীগঞ্জ বটতলা এলাকায় নেওয়ার সময় স্থানীয় জনগণ আটক করেন। পরে খোঁজখবর নিয়ে জানা যায়, আটক চালগুলো কুতুবা ইউনিয়ন পরিষদের।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, একজন ইউপি সদস্য ২২ বস্তা সরকারি চাল সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি জানতেন কি না? পরিষদের চাল সংরক্ষণ, বিতরণ ও তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, চালের বরাদ্দ ও বিতরণের হিসাব যাচাই এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।সরকারি খাদ্যসহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষ তদন্ত জরুরি বলে মনে করছেন সচেতন মহল।