উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ আলী আহসান, Senior Staff Reporter ||
রাজধানীর যাত্রাবাড়ী, মুগদা ও সবুজবাগ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে গাড়ির চোরাই যন্ত্রাংশসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জসিম (৪০), ২। মোঃ হারুন (৫০), ৩। আলামুন হুদা ওরফে মোল্লা (৬২) ও ৪। সুলতান (৪২)।গুলশান থানা সূত্রে জানা যায়,বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় গুলশান থানার একটি মামলার তদন্তে তথ্য-প্রযুক্তির সহায়তায় যাত্রাবাড়ী, মুগদা ও সবুজবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উত্তর মুগদায় চোরাই গাড়ির যন্ত্রাংশ মজুত রাখার একটি গোপন গোডাউনের তথ্য দেয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে বিভিন্ন মডেলের গাড়ির লুকিং গ্লাস, লুকিং গ্লাসের কভার ও বডি, গাড়ির লোগো, নোয়া গাড়ির হেডলাইট ও ব্যাকলাইটের কভার এবং বিভিন্ন গাড়ির দরজার বিটসহ প্রায় ৭ লাখ টাকা মূল্যের চোরাই যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা রুজু হয়েছে।গুলশান থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে গুলশান, বনানী, ৩০০ ফিট, উত্তরা ও ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় দামি গাড়ির মূল্যবান যন্ত্রাংশ চুরি করে আসছিল। বিশেষ করে দেশে সহজলভ্য নয়, এমন গাড়ির যন্ত্রাংশ চুরি করে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে গোপন গোডাউনে মজুত করত তারা।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতারে গুলশান থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।