উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো: রকিবুল ইসলাম ||
ধামরাইয়ে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো “দক্ষিণপাড়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ইং (সিজন-১৪)” এর ফাইনাল খেলা। "খেলতে সবাই মাঠে আসি, মাদক থেকে দূরে থাকি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিণপাড়া যুব সমাজ, ধামরাই, ঢাকা-এর আয়োজনে এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের মাননীয় সংসদ সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঁ: আল মামুন। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল ইসলাম। পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জনাব শহিদুল ইসলাম (সুজন)। অনুষ্ঠানে আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঁ: আতিকুর রহমান। ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব আশিফুজ্জামান স্বপন। ধামরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব ফিরোজ খান বাবু। ধামরাই পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব অলিউর রহমান উজ্জ্বল। ধামরাই পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব আনোয়ার জাহিদ তালুকদার। ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব লিয়াকত হোসেন চৌধুরী। ধামরাই পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মীর জাহাঙ্গীর আলী। ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাসুদ খান মজলিশ। ধামরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জি: মারুফ সিকদার। জিয়া পরিষদ, ধামরাই পৌরসভা সভাপতি আলহাজ্ব জাবেদ আলী। ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দল মোঃ তোফাজ্জল হোসেন টিপুদৈনিক কালের কণ্ঠের সাংবাদিক জনাব মোঁ: আবু হাসান। দক্ষিণপাড়া কেন্দ্রীয় মসজিদের সাধারণ সম্পাদক জনাব নূর ইসলাম। দক্ষিণপাড়া কালী মন্দিরের সভাপতি বাবু জগদীশ চন্দ্র সরকার। আই.এম.ভি. এর কান্ট্রি ম্যানেজার শ্রীদাম ভট্টাচার্য সুমন। কৃষকদল ধামরাই পৌরসভা সভাপতি জনাব আলতাবুর রহমান তালুকদার। খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত থাকার আহ্বান জানান।