উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শেখ রাসেল , বিশেষ প্রতিনিধি ||
ঢাকা জেলার সাভারে ডিবি (উত্তর) পুলিশের এক বিশেষ অভিযানে ৩৭ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মুহিত সোবহান (২০) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ০৬ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ৯:৪০ মিনিটে সাভার মডেল থানাধীন কাউন্দিয়া (সিংগাসার) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মুহিত সোবহান সিংগাসার এলাকার মোঃ মর্তুজা আলী ও মুক্তা বেগমের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া এবং ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।গ্রেপ্তারপরবর্তী প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, গত ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় সে পুলিশি স্থাপনা থেকে উক্ত গুলিগুলো লুট করে নিজ হেফাজতে রেখেছিল।ডিবি পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের (The Arms Act 1878) ১৯ (A) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে ৫ দিনের রিমান্ডের আবেদনসহ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।