উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নুসরাত বিনতে শহিদ ||
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর অডিট কমিটির ৩৪তম সভা বৃহস্পতিবার (০৫ নভেম্বর) কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন অডিট কমিটির চেয়ারম্যান জনাব বিদ্যুৎ চন্দ্র গুপ্ত, এফসিএ।সভায় অডিট কমিটির সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ছায়েদুর রহমান, জনাব মানসুদ আলম, জনাব জামিল আনসারী ও জনাব মুশফিক আজীম খান।এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান জনাব এ টি এম এনায়েত উল্লাহ। সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এস এম নুরুজ্জামান, কোম্পানি সচিব জনাব আবদুর রহমান, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জনাব ফারুক আহমেদ এবং ভাইস প্রেসিডেন্ট (অভ্যন্তরীণ নিরীক্ষা) জনাব মোঃ আবদুর রহমান।