Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
দেশ-জার্নাল

ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন ঘিরে তেজগাঁওয়ে স্থানীয় পর্যায়ে আয়োজন

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ফ্যামিলি কার্ড শুমারির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুর ২টায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রেস কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে স্থানীয় পর্যায়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।শহর সমাজসেবা কার্যালয়-৭, ঢাকা এবং সমাজসেবা কার্যালয়, তেজগাঁও সার্কেলের যৌথ ব্যবস্থাপনায় জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলনকক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ঢাকার ৩৫৯, তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত এ কমপ্লেক্সে আয়োজিত কর্মসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকার উপপরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান, সহকারী পরিচালক মোঃ জিয়াউর রহমান, শহর সমাজসেবা কার্যালয়-৭, ঢাকার সমাজসেবা অফিসার মোঃ জহির উদ্দিন এবং তেজগাঁও সার্কেলের সমাজসেবা অফিসার মোঃ ইনসান আলী।এ সময় সমাজসেবা বিভাগের অন্যান্য কর্মচারী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধনকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় পর্যায়ে কার্যক্রমের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন ঘিরে তেজগাঁওয়ে স্থানীয় পর্যায়ে আয়োজন