শনিবার, ০৮ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল
শিরোনাম
ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে যোগ দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান।সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলসহ ড্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চিকিৎসক ও নেতাকর্মীরা অংশ নেন।অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে বিপুলসংখ্যক চিকিৎসক ও সংগঠনের নেতাকর্মী সমাবেশে যোগ দেন। এ সময় পুরো প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।সমাবেশে চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও অধিকার সংরক্ষণ, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। বক্তারা চিকিৎসকদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জন্য আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।ড্যাবের ৩৭ বছরের পথচলা এবং চিকিৎসকদের পেশাগত ও সামাজিক বিভিন্ন বিষয়ে সংগঠনটির ভূমিকার কথাও অনুষ্ঠানে তুলে ধরা হয়।প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন চিকিৎসক ও ড্যাবের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
৫ ঘন্টা আগে

কোন ভিডিও নেই !
কোন পোস্ট নেই !
শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন বি এম মোস্তারী টুম্পা

শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন বি এম মোস্তারী টুম্পা

স্পার্শ হাসপাতাল ও হেলথ এন্ড কেয়ারভিয়ার লিমিটেড এর যৌথ উদ্যোগে সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত

স্পার্শ হাসপাতাল ও হেলথ এন্ড কেয়ারভিয়ার লিমিটেড এর যৌথ উদ্যোগে সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত

পপুলার লাইফের চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি অর্জন,  ৩টি বিশ্ববিদ্যালয়ের পিস অ্যাম্বাসেডর মনোনীত স্কাউট নেতা -ডা.সৈয়দ মো. হায়দার আলী

যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি অর্জন, ৩টি বিশ্ববিদ্যালয়ের পিস অ্যাম্বাসেডর মনোনীত স্কাউট নেতা -ডা.সৈয়দ মো. হায়দার আলী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও হলগুলোতে জেনারেটর স্থাপনের দাবিতে ববি উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও হলগুলোতে জেনারেটর স্থাপনের দাবিতে ববি উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” — বাকেরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” — বাকেরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি

এক নেতৃত্বে সাফল্যের অভিযাত্রা: ৮ এপিবিএনের ১৪ মাসে ১৬৬ গ্রেফতার, ২ লক্ষাধিক ইয়াবা ও অস্ত্র উদ্ধার

এক নেতৃত্বে সাফল্যের অভিযাত্রা: ৮ এপিবিএনের ১৪ মাসে ১৬৬ গ্রেফতার, ২ লক্ষাধিক ইয়াবা ও অস্ত্র উদ্ধার

ঢাকার এয়ারফ্রেইটে কোটি টাকার ১০১ কার্টন পণ্য আটক

ঢাকার এয়ারফ্রেইটে কোটি টাকার ১০১ কার্টন পণ্য আটক

জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল ও পিরোজপুর জেলা কমিটির অনুমোদন

জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল ও পিরোজপুর জেলা কমিটির অনুমোদন

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী

প্রযুক্তিনির্ভর উন্নয়ন তখনই টেকসই হবে, যখন দেশের তরুণরা এই পরিবর্তনের নেতৃত্ব দেবে    -ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম

প্রযুক্তিনির্ভর উন্নয়ন তখনই টেকসই হবে, যখন দেশের তরুণরা এই পরিবর্তনের নেতৃত্ব দেবে -ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম

জমি খুঁড়তেই বেরিয়ে এলো পরিত্যক্ত  ১০টি ল্যান্ডমাইন

জমি খুঁড়তেই বেরিয়ে এলো পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন

সুনামগঞ্জের মান্নান মিয়া দালালদের খপ্পরে পড়ে এখন ভারতের গুয়াহাটি রিফিউজি ক্যাম্পে আটক

সুনামগঞ্জের মান্নান মিয়া দালালদের খপ্পরে পড়ে এখন ভারতের গুয়াহাটি রিফিউজি ক্যাম্পে আটক

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি

বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি

হাওরে মাছের অভয়াশ্রম বাড়ানো হবে, ইজারা প্রথা তুলে দেওয়ার উদ্যোগ  - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

হাওরে মাছের অভয়াশ্রম বাড়ানো হবে, ইজারা প্রথা তুলে দেওয়ার উদ্যোগ - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” — বাকেরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” — বাকেরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি

বাঘায় ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় ২ জন আটক, আদালতে প্রেরণ

বাঘায় ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় ২ জন আটক, আদালতে প্রেরণ

দোয়ারাবাজারে এক ভূমিহীনের  দখলে থাকা সরকারী জায়গা জোরপূর্বক দখল

দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা জোরপূর্বক দখল

নামাজের সময়সূচি
ফজর
সূর্যোদয়
যোহর
আসর
মাগরিব
এশা

বীমা আইন লঙ্ঘনের অভিযোগে স্বদেশ ইসলামী লাইফকে আইডিআরএ'র শোকজ, ৭ কার্যদিবসের মধ্যে জবাবের নির্দেশ

বীমা আইন, ২০১০-এর একাধিক বিধান লঙ্ঘনের অভিযোগে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গত ৩ আগস্ট জারি করা নোটিশে কোম্পানিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রাসঙ্গিক তথ্য-প্রমাণসহ লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।আইডিআরএর রিপোর্ট, রিটার্ন ও অডিট শাখা থেকে জারি করা নোটিশে বলা হয়েছে, কোম্পানিটি আইডিআরএর অনুমোদন ছাড়াই বীমা পলিসি বাজারজাত ও বিক্রি করেছে। এছাড়া ২০২৪ ও ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে জমা দেয়নি এবং ২০২৩ সালের পর থেকে কোনো অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশন (দায় মূল্যায়ন) প্রতিবেদনও দাখিল করেনি, যা বীমা আইন, ২০১০-এর বিভিন্ন বিধানের পরিপন্থী।নোটিশে আরও উল্লেখ করা হয়, হিসাব বছর শেষ হওয়ার ছয় মাসের মধ্যে নিরীক্ষিত আর্থিক বিবরণী আইডিআরএতে জমা দেওয়ার আইনগত বাধ্যবাধকতা থাকলেও স্বদেশ ইসলামী লাইফ তা প্রতিপালন করেনি। একই সঙ্গে অনুমোদনহীন বীমা পলিসি বিক্রির বিষয়টিও আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।আইডিআরএ জানিয়েছে, এসব অভিযোগের বিষয়ে সাত কার্যদিবসের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে অথবা প্রদত্ত ব্যাখ্যা গ্রহণযোগ্য না হলে বীমা আইন, ২০১০ এবং প্রচলিত অন্যান্য আইন অনুযায়ী কোম্পানিটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে, সম্প্রতি অনুষ্ঠিত আইডিআরএর এক সভায় স্বদেশ ইসলামী লাইফকে বীমা দাবি দ্রুত নিষ্পত্তি, ব্যবসা সম্প্রসারণ এবং ব্যবস্থাপনা ব্যয় কমানোর লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা চলতি মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে, কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এছাড়া কোম্পানির পেইড-আপ মূলধনের ১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ অর্থ পুনঃস্থাপনের জন্য আইডিআরএ একাধিকবার তাগিদ দিলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।সূত্রগুলোর দাবি, কোম্পানিটির আর্থিক অবস্থাও বর্তমানে দুর্বল। বীমা গ্রাহকদের দাবি পরিশোধে প্রতিষ্ঠানটি সংকটে রয়েছে এবং মাঠপর্যায় থেকে সংগৃহীত নবায়ন প্রিমিয়ামের অর্থের ব্যবস্থাপনা নিয়েও নানা অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বীমা আইন লঙ্ঘনের অভিযোগে স্বদেশ ইসলামী লাইফকে আইডিআরএ'র শোকজ, ৭ কার্যদিবসের মধ্যে জবাবের নির্দেশ
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ এএম
বিশ্বকাপ ২০২৬ ট্রফি কোন দল জিতবে?

বিশ্বকাপ ২০২৬ ট্রফি কোন দল জিতবে?

  আর্জেন্টিনা
  ব্রাজিল
  ফ্রান্স
মোট ভোটদাতাঃ ১০ জন
কোন পোস্ট নেই !