করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর ও সরাইল থানার পুলিশ তদন্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। এছাড়া স্থানীয় সাংবাদিক, সমবায়ী ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমবায়ীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনায় বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সামগ্রিক অগ্রগতিতে সমবায়ের গুরুত্ব তুলে ধরেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।
রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬