Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
দেশ-জার্নাল

“প্রত্যেক ওয়ার্ডে ৫০টি করে লাঠি তৈরি করে রাখেন, এবার হবে প্রতিরোধ”— বাগাতিপাড়ায় মোশাররফ হোসেন

নাটোরের বাগাতিপাড়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে বাগাতিপাড়া পৌরসভা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেনের নেতৃত্বে র‍্যালিটি অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত পথসভায় তিনি বক্তব্য দেন।

পথসভায় মোশাররফ হোসেন বলেন, “শেখের বেটি বন্দুক দিয়ে সতেরো বছর টিকে গেছে। আর কোনো সুযোগ নেই। এবার হবে প্রতিরোধ।” তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, প্রত্যেক ওয়ার্ডে ৫০টি করে লাঠি তৈরি করে রাখতে হবে। আগামী ১ ডিসেম্বর থেকে নিয়মিত ওয়ার্ডে ওয়ার্ডে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ দুর্নীতি করেনি এমন কোনো সেক্টর নেই। তারা শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চাইলে তাদের প্রতিহত করতে হবে।

এছাড়াও বক্তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, নেকবর হোসেন, রশিদ চৌধুরী, হায়দার রশীদ সোনা, পৌর বিএনপি নেতা আমিরুল ইসলাম জামাল, মহিলা দলের নেত্রী আইভি আক্তারসহ যুবদল, ছাত্রদল, কৃষকদল ও অন্যান্য সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা।

কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

“প্রত্যেক ওয়ার্ডে ৫০টি করে লাঠি তৈরি করে রাখেন, এবার হবে প্রতিরোধ”— বাগাতিপাড়ায় মোশাররফ হোসেন

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

নাটোরের বাগাতিপাড়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে বাগাতিপাড়া পৌরসভা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেনের নেতৃত্বে র‍্যালিটি অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত পথসভায় তিনি বক্তব্য দেন।

পথসভায় মোশাররফ হোসেন বলেন, “শেখের বেটি বন্দুক দিয়ে সতেরো বছর টিকে গেছে। আর কোনো সুযোগ নেই। এবার হবে প্রতিরোধ।” তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, প্রত্যেক ওয়ার্ডে ৫০টি করে লাঠি তৈরি করে রাখতে হবে। আগামী ১ ডিসেম্বর থেকে নিয়মিত ওয়ার্ডে ওয়ার্ডে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ দুর্নীতি করেনি এমন কোনো সেক্টর নেই। তারা শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চাইলে তাদের প্রতিহত করতে হবে।

এছাড়াও বক্তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, নেকবর হোসেন, রশিদ চৌধুরী, হায়দার রশীদ সোনা, পৌর বিএনপি নেতা আমিরুল ইসলাম জামাল, মহিলা দলের নেত্রী আইভি আক্তারসহ যুবদল, ছাত্রদল, কৃষকদল ও অন্যান্য সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা।

কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x