"করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
রবিবার (০৮ নভেম্বর ) সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
হরিণাকুণ্ডু জি কে সেচ প্রকল্প কর্মকর্তা খুরশিদ শরিফের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মালিহা, হরিণাকুণ্ডু উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইদ্রিস আলী, হরিণাকুণ্ডু প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং সমবায়ীবৃন্দ।
বক্তারা বলেন, সমবায় হলো একতা, সততা ও আত্মনির্ভরশীলতার প্রতীক। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। দারিদ্র্য দূরীকরণ ও টেকসই উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে বক্তারা সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন দশ জন সমবায়ীর মাঝে ২০ হাজার টাকার চেক বিতরণ করেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।
রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬