Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
দেশ-জার্নাল

ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে ৯০৬ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযানে ৯০৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫ নভেম্বর রাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ রসুলপুর ও চৌঠা বিওপির সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৯০৬ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি জানান ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।

এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকে বিজিবি দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে ৯০৬ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযানে ৯০৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫ নভেম্বর রাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ রসুলপুর ও চৌঠা বিওপির সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৯০৬ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি জানান ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।

এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকে বিজিবি দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। 

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x