Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
দেশ-জার্নাল

প্রতিনিধি হতে বড় ডিগ্রি নয়,চাই সাহস,সততা ও যোগ্যতা

গতকাল রাত ১০টায় দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদের আলোচনা গ্রুপে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় ঢাকা প্রেসক্লাবের সভাপতি ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আরঙ্গজেব কামাল পত্রিকাটির প্রতিনিধি তুহিন দেওয়ানের এক প্রশ্নের জবাবে বলেন,একজন সংবাদকর্মীর প্রকৃত যোগ্যতা হলো সাহস,সততা,পেশাগত দক্ষতা ও অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক অবস্থান।

সভায় মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে তথ্য যাচাই, অভিযোগের উভয় পক্ষের বক্তব্য গ্রহণ,সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য নেওয়া এবং আইন মেনে নিরাপদে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নিরপেক্ষতা বজায় রাখা ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে সত্য প্রকাশের আহ্বান জানানো হয়।

সভায় পত্রিকাটির আইন উপদেষ্টা এল,এল,বি মোহাম্মদ আলী,নির্বাহী সম্পাদক রাজু আহমেদ,সহ-সম্পাদক মেহেদী হাসান,খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান,মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার,ও চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ নাছির উদ্দিন,এবং বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নির্বাহী সম্পাদক রাজু আহমেদ বলেন দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ বিশ্বাস করে,সাংবাদিকতার মূল শক্তি সনদে নয়,সত্য প্রকাশের সাহস,সততা ও পেশাগত দায়বদ্ধতায়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

প্রতিনিধি হতে বড় ডিগ্রি নয়,চাই সাহস,সততা ও যোগ্যতা

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

গতকাল রাত ১০টায় দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদের আলোচনা গ্রুপে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় ঢাকা প্রেসক্লাবের সভাপতি ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আরঙ্গজেব কামাল পত্রিকাটির প্রতিনিধি তুহিন দেওয়ানের এক প্রশ্নের জবাবে বলেন,একজন সংবাদকর্মীর প্রকৃত যোগ্যতা হলো সাহস,সততা,পেশাগত দক্ষতা ও অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক অবস্থান।

সভায় মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে তথ্য যাচাই, অভিযোগের উভয় পক্ষের বক্তব্য গ্রহণ,সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য নেওয়া এবং আইন মেনে নিরাপদে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নিরপেক্ষতা বজায় রাখা ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে সত্য প্রকাশের আহ্বান জানানো হয়।

সভায় পত্রিকাটির আইন উপদেষ্টা এল,এল,বি মোহাম্মদ আলী,নির্বাহী সম্পাদক রাজু আহমেদ,সহ-সম্পাদক মেহেদী হাসান,খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান,মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার,ও চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ নাছির উদ্দিন,এবং বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নির্বাহী সম্পাদক রাজু আহমেদ বলেন দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ বিশ্বাস করে,সাংবাদিকতার মূল শক্তি সনদে নয়,সত্য প্রকাশের সাহস,সততা ও পেশাগত দায়বদ্ধতায়।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x