Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
দেশ-জার্নাল

ঠাকুরগাঁওয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে নারীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নে ১০ই অক্টোবর শনিবার গ্যাস ট্যাবলেট খেয়ে লুশি নামে এক নারীর(৪৫) মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ঐ নারী গেদুরা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলাম (ডামডেল) এর স্ত্রী। জানা যায় -- পারিবারিক কলহের জেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরলে পরিবারের লোকজন তাকে দ্রুত গতিতে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রুগীর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যালে রেফার্ড করলে পরিবারের লোকজন এম্বুলেন্স যোগে নিয়ে যাওয়ার সময় সেতাবগঞ্জে তার মৃত্যু হয়। রিপোর্ট পাওয়া পর্যন্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঠাকুরগাঁওয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে নারীর আত্মহত্যা