Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
দেশ-জার্নাল

অপরাধ দুর্নীতি

ব্রাহ্মণবাড়িয়ায় ফেইক টিকিট চক্রের সদস্য কালু আটক, উদ্ধার ৪০ টিকিট

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ট্রেনের জাল টিকিটসহ কালু নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। তার কাছ থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৮৩টি আসনের বিপরীতে ৪০টি জাল টিকিট উদ্ধার করা হয়।সোমবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহআলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম মোবাইল কোর্টের মাধ্যমে আটক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।জিআরপি জানায়, স্টেশনকেন্দ্রিক টিকিট জালিয়াতি চক্রের অন্য সদস্যদের আটক করতে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে যাত্রীদের কালোবাজারিদের কাছ থেকে টিকিট না কেনার আহ্বান জানানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ফেইক টিকিট চক্রের সদস্য কালু আটক, উদ্ধার ৪০ টিকিট