Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
দেশ-জার্নাল

স্বাস্থ্য খাতের দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য খাতে সাধারণ মানুষের পকেট থেকে অতিরিক্ত খরচ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, এ খাতে অতীতে সংঘটিত সকল অনিয়ম ও দুর্নীতি কঠোরহস্তে দমন করতে বর্তমান সরকার সর্বোচ্চ পর্যায় থেকে অঙ্গীকারবদ্ধ।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেলে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য দেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক হলেন আলমগীর হোসেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডা. রাজেশ নারওয়াল প্রমূখ।

সেমিনারে উপস্থাপিত গবেষণার তথ্য তুলে ধরে প্রতিমন্ত্রী জানান যে, দেশের মানুষের গড় মাসিক স্বাস্থ্য ব্যয় তিনগুণ বেড়েছে। একই সাথে, স্বাস্থ্যসেবায় ব্যয় করতে বাধ্য হওয়া পরিবারের হার ২০০৫ সালের ৫২ শতাংশ থেকে বেড়ে ২০২২ সালে শতকরা ৯২ ভাগ হয়েছে। 

সরকারি হাসপাতালে আস্থার সংকট এবং লাইসেন্সবিহীন ও অপ্রশিক্ষিত ফার্মেসির ওপর সাধারণ মানুষের নির্ভরতা বৃদ্ধির ফলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের মতো মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলেও স্বাস্থ্য প্রতিমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন।

স্বাস্থ্য খাতের এই নাজুক পরিস্থিতি পরিবর্তনে  সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে ড. এম এ মুহিত বলেন যে সরকার স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ নিশ্চিত করেছে এবং এর সঠিক বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করার কাজ চলছে। ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের দোরগোড়ায় মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উপজেলা হেলথ কমপ্লেক্সের আধুনিকায়ন এবং ইউনিয়ন পর্যায়ে ১ লক্ষেরও বেশি নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি, দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল ক্যান্সার চিকিৎসায় সাধারণ মানুষের আর্থিক কষ্ট লাঘবে বিভাগীয় পর্যায়ে বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসা সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফার্মেসী, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর মান নিয়ন্ত্রণে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে আরও শক্তিশালী ও আইনি কাঠামোর আওতায় আনা হচ্ছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশপ্রেমিক আমলা, গবেষক ও চিকিৎসকদের একসাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় জনগণের দোরগোড়ায় উন্নত ও দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

স্বাস্থ্য খাতের দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x