Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
দেশ-জার্নাল

ঔষধ তৈরির কারখানায় বিশেষ অভিযান, আটক ৬

ঔষধ তৈরির কারখানায় বিশেষ অভিযান, আটক ৬

ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকায় ভুয়া ও অননুমোদিত ঔষধ তৈরির কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভুয়া ঔষধসহ ০৬ জনকে আটক করেছে এসআরবি-২*l

১। গত ০৫ নভেম্বর ২০২৬ তারিখে এসআরবি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের ঘাটারচর এলাকায় একটি বাসায় একটি অসাধু ও প্রতারক চক্র অবৈধভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে ভুয়া ট্রেডমার্ক, মোড়ক এবং লোগো ব্যবহার করে দীর্ঘদিন ধরে ভুয়া, নিম্নমানের ও অননুমোদিত ঔষধ তৈরি, প্যাকেটজাত, সংরক্ষণ এবং দেশের বিভিন্ন বাজারে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই করে এসআরবি-২ এর আভিযানিক দল ঘাটারচর এলাকায় ভেজাল ঔষধ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে মোঃ রাকিব দাড়িয়া (২৩), মোঃ আরাফাত হাওলাদার (২২), মোঃ ফারদিন হোসেন (২৪), মোঃ রাশেদুল ইসলাম (২২), মোঃ রুহান ইসলাম (২০) ও মোঃ আল-আমিন খন্দকার (১৯)-কে আটক করে।

২। ধৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে বস্তাভর্তি ট্যাবলেট এবং গ্যালনভর্তি লিকুইডকে বিভিন্ন গুণাগুণ সম্পন্ন ঔষধের নাম, পরিচয় ও লেবেল ব্যবহার করে নিজেরাই মেয়াদোত্তীর্ণের তারিখ বসিয়ে বাজারজাত করে আসছিল। উদ্ধারকৃত ঔষধের প্রকৃত পরিচয় ও প্যাকেটে উল্লেখিত ঔষধের মধ্যে অসামঞ্জস্য পরিলক্ষিত হওয়ায় ঘটনাস্থল থেকে Organic Nuroclean ট্যাবলেটের ৩১০টি কৌটা, লিউকোরিয়া বিনাশ ট্যাবলেটের ২৮৫টি কৌটা, লিউকোরিয়া বিনাশ সিরাপ ৩৬০টি বোতল, ডায়াবেটিস ক্লিন পাউডার ৪০টি কৌটা, Pain Care Oil ২৫ বোতল, লেবেল ছাড়া ট্যাবলেটের কৌটা ৪০০টি এবং পাউডারের কৌটা ৮৫টি, ১০৬ কেজি সাদা রঙের ট্যাবলেট, ০৪ কেজি সবুজ রঙের ট্যাবলেট, ০৩টি ড্রামে ১৪৫ কেজি তরল সিরাপ, বিভিন্ন ব্র্যান্ডের নামের লেবেল ০১ বস্তা, ০১ বস্তা খালি বোতল ও মোড়কের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে এসআরবি-২ এর আভিযানিক দল।

৩। রাজধানীতে গড়ে ওঠা এ সকল অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এসআরবি-২ এর অভিযান অব্যাহত থাকবে।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

ঔষধ তৈরির কারখানায় বিশেষ অভিযান, আটক ৬

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ঔষধ তৈরির কারখানায় বিশেষ অভিযান, আটক ৬
0:00 / 0:00
1x