Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
দেশ-জার্নাল

বিশেষ অভিযানে সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী গ্রেপ্তার, রিমান্ড আবেদন

​ঢাকা জেলার সাভারে ডিবি (উত্তর) পুলিশের এক বিশেষ অভিযানে ৩৭ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মুহিত সোবহান (২০) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

 ০৬ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ৯:৪০ মিনিটে সাভার মডেল থানাধীন কাউন্দিয়া (সিংগাসার) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মুহিত সোবহান সিংগাসার এলাকার মোঃ মর্তুজা আলী ও মুক্তা বেগমের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া এবং ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারপরবর্তী প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, গত ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় সে পুলিশি স্থাপনা থেকে উক্ত গুলিগুলো লুট করে নিজ হেফাজতে রেখেছিল।

​ডিবি পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের (The Arms Act 1878) ১৯ (A) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে ৫ দিনের রিমান্ডের আবেদনসহ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

বিশেষ অভিযানে সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী গ্রেপ্তার, রিমান্ড আবেদন

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

​ঢাকা জেলার সাভারে ডিবি (উত্তর) পুলিশের এক বিশেষ অভিযানে ৩৭ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মুহিত সোবহান (২০) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

 ০৬ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ৯:৪০ মিনিটে সাভার মডেল থানাধীন কাউন্দিয়া (সিংগাসার) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মুহিত সোবহান সিংগাসার এলাকার মোঃ মর্তুজা আলী ও মুক্তা বেগমের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া এবং ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারপরবর্তী প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, গত ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় সে পুলিশি স্থাপনা থেকে উক্ত গুলিগুলো লুট করে নিজ হেফাজতে রেখেছিল।

​ডিবি পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের (The Arms Act 1878) ১৯ (A) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে ৫ দিনের রিমান্ডের আবেদনসহ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x